
নিউজ ডেস্কঃ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হাবাসপুরে জঙ্গি আস্তানায় আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও গোলাগুলিতে তিন জঙ্গি নিহত হয়েছে। এতে পুলিশের একজন সদস্যও আহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীসহ তিনজন। আহতরা হলেন,এসআই উৎপল,কনস্টেবল তাজুল ও ফায়ার সার্ভিসকর্মী আবদুল মতিন। আজ বৃহস্পতিবার ভোর থেকে ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে পুলিশ। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানা থেকে একটি আত্মঘাতী বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিবজুর আলম মুন্সি বলেন,ভোর থেকেই ওই বাড়িটি ঘিরে রাখা হয়েছিলো। সকাল পৌনে ৮টার দিকে ওই বাড়ির ভেতর থেকে একটি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আর আস্তানার ভেতরে তিন জঙ্গি নিহত হয়েছে।