News71.com
 Bangladesh
 11 May 17, 12:11 PM
 265           
 0
 11 May 17, 12:11 PM

ভিশন ২০৩০ প্রকাশ করে গণতন্ত্র নির্বাসনের অপচেষ্টা রুখে দেবার অঙ্গীকার করলেন খালেদা জিয়া  

ভিশন ২০৩০ প্রকাশ করে গণতন্ত্র নির্বাসনের অপচেষ্টা রুখে দেবার অঙ্গীকার করলেন খালেদা জিয়া   

নিউজ ডেস্কঃ আগামীতে ক্ষমতায় গেলে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে একটি উচ্চ-মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত করা,প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, গণভোট প্রবর্তনসহ নানা পরিকল্পনা তুলে ধরে ‘ভিশন-২০৩০’ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার বিকেলে রাজধানীর হোটেল ওয়েস্টিনে দলের এ ভিশন তুলে ধরে বিএনপি প্রধান বলেন,গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর অপচেষ্টা জনগণকে সাথে নিয়ে রুখে দেবে বিএনপি। গণতন্ত্র,জাতিগঠন,সুশাসনসহ রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত ৩৭টি পৃথক বিষয়ে দলের বিস্তারিত পরিকল্পনা ২৫৬টি পয়েন্টের মাধ্যমে প্রতিশ্রুতি আকারে তুলে ধরেন বেগম জিয়া।

তিনি বলেন, এ ভিশন অর্জন কঠিন কিন্তু অসম্ভব নয়। নির্বাচনকালীন একটি যথার্থই নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে আমাদের এই ভিশন-২০৩০ বাস্তবায়ন করা হবে। প্রায় দুই ঘণ্টার লিখিত বক্তব্যে ‘ভিশন ২০৩০’ সারাংশ আকারে তুলে ধরেন বিএনপি চেয়ারপারসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন