News71.com
 Bangladesh
 11 May 17, 12:55 PM
 258           
 0
 11 May 17, 12:55 PM

চাঁপাইনবাবগঞ্জে একাধিক জঙ্গিবিরোধী অভিযান,মাটি খুঁড়ে ড্রাম উদ্ধার।।

চাঁপাইনবাবগঞ্জে একাধিক জঙ্গিবিরোধী অভিযান,মাটি খুঁড়ে ড্রাম উদ্ধার।।

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে একসঙ্গে একাধিক জঙ্গিবিরোধী অভিযান চালাচ্ছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ ও ঢাকা মহানগর কাউন্টার টেররিজম ইউনিট সূত্রে এ তথ্য জানা গেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে গোলাগুলি বা বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। পুলিশের একটি সূত্র জানিয়েছে,শিবগঞ্জের কানসাট ইউনিয়নের শিবনগর কাইঠাপাড়ায় দুটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। সেখানে মো. ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে গর্ত খুঁড়ে একটা ড্রাম উদ্ধার করা হয়েছে। তবে ড্রামে কী আছে, তা জানা যায়নি। ওই বাড়ি থেকে একটু দূরে একটি আমবাগানের মধ্যে মো. ইসলামের ছেলে জুয়েলের একটি ফাঁকা বাড়িতে পুলিশ সদস্যদের খোঁড়াখুঁড়ি করতে দেখা গেছে।

সূত্র বলছে,মো. ইসলামের আরেক ছেলে বাবুকে পুলিশ আটক করেছে।এদিকে কানসাটের রাঘবপুর গ্রামে আজিজুর রহমান নামের এক ব্যক্তির বাড়ি গতকাল বুধবার গভীর রাত থেকে ঘেরাও করে রেখেছে পুলিশ। আজিজুরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোজাহিদুল ইসলাম বলেন,অভিযান চলছে। শেষ হলে সব বিষয়ে একসঙ্গে জানানো হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন