News71.com
 Bangladesh
 11 May 17, 06:54 PM
 257           
 0
 11 May 17, 06:54 PM

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের মজলিশ আশ শুরার স্পিকার

তিন দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি আরবের মজলিশ আশ শুরার স্পিকার

নিউজ ডেস্ক : সৌদি আরবের মজলিশ আশ শুরার স্পীকার ড. আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহীম আলী আল শেখ তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন। তিনি আগামী ১৩ মে পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে সাক্ষাৎ করবেন। আজ সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আ স ম ফিরোজ এমপির নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদল তাকে ফুলেল শুভেচ্ছা জানান। চিফ হুইপ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষে সৌদি স্পিকারকে ধন্যবাদ জানান।

সৌদি স্পিকার বলেন, সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ। ভবিষ্যতে সৌদি আরব ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিমানবন্দরে অন্যান্যের মধ্যে হুইপ মো. শহীদুজ্জামান সরকার এমপি, হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সৌদি-বাংলাদেশ মৈত্রী গ্রুপের চেয়ারপার্সন মো. বজলুল হক হারুন এমপি, বাংলাদেশ জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ.এম. আল মুতাইরি উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন