News71.com
 Bangladesh
 12 May 17, 02:54 PM
 275           
 0
 12 May 17, 02:54 PM

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত।।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত।।

নিউজ ডেস্কঃ ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত। মোঃ এনামুল হক সভাপতি ও আবুল কালাম আজাদ কে সাধারণ সম্পাদক করে ডিএসইসি কার্যনির্বাহী কমিটি ঘোষণা। ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১১ মে বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের ‘রয়েল রিসোর্টে অনুষ্টিত ফ্যামেলি ডে ও বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ডিএসইসির সভাপতি মোঃ এনামুল হক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।নির্বাচিত ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ এনামুল হক (দি ফিনানশিয়াল এক্সপ্রেস) ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (সময়ের আলো) কে নির্বাচিত ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম।

বার্ষিক সাধারণ সভা ও ফ্যামিলি ডে অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি গৃহীত হয়েছে। কমিটির অন্যরা হলেন-সহ-সভাপতি শরীফ তালুকদার (পূর্ব-পশ্চিম.কম), যুগ্ম সম্পাদক জুয়েল হালদার (ডেসটিনি), কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম সোহেল (শেয়ার বিজ), সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান রিজভী (মানবকণ্ঠ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মান্নান মিয়া (সময় টিভি), দফতর সম্পাদক শামীম আহসান (টাইমটাচনিউজ.কম), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান খান (বাংলা ভয়েস টিভি). প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আরিফ আবেদিন জিসান (কালের কন্ঠ)।

কমিটির সদস্যরা হলেন হেমায়েত হোসেন (নিউ নেশন), সিকান্দার ফয়েজ (সংবাদ প্রতিদিন), মোহাম্মদ নাদিম (ইত্তেফাক), নোমান সালমান (অন্যস্বর), মোমেনা আক্তার পপি (আলোকিত সময়), এম এম সালাউদ্দিন (যুগান্তর), আবু ফাত্তাহ (সত্য সমাচার), রোকসানা ইভা (এটিএন বাংলা), মো. আলিফ উল্লাহ খান (বিডি নিউজ), মাস উদ বিন আব্দুর রাজ্জাক (যুগান্তর) ও ফারহানা আক্তার (বিডি ভয়েস২৪.কম)।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন