News71.com
 Bangladesh
 12 May 17, 07:04 PM
 233           
 0
 12 May 17, 07:04 PM

কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল।।  

কেন্দ্রীয় ১৪ দলের সভা আগামীকাল।।   

নিউজ ডেস্কঃ কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল শনিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দেশের সর্বশেষ বিদ্যমান আর্থ-সামাজিক, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন