
নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে ৭জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে বলে পুলিশ জানিয়েছে। আজ শুক্রবার জেলার পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, গত তিন দিন জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সাড়ে ২২ কেজি পাওয়ার জেল, ২২টি জিহাদি বই উদ্ধার এবং সাত ‘জেএমবি’ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।তাৎক্ষণিকভাবে তাদের নাম জানাতে পারেননি এই পুলিশ কর্মকর্তা। উল্লেখ্য, গত ২৬ ও ২৭ এপ্রিল জেলার শিবগঞ্জ উপজেলায় একটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন ঈগল হান্টে’ চার জঙ্গি নিহত হয়েছিল।