
নিউজ ডেস্কঃ বনানীতে ‘দি রেইন ট্রি’ হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার সাফাত আহমেদকে ছয়দিন ও তার সহযোগী সাদমান সাকিফকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।আজ শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলামের আদালতে হাজির করে তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে বিচারক সাফাতকে ছয়দিন ও সাকিফকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে আজ শুক্রবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে (ডিবি) নেয়া হয়। ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলম জানান,তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেছে। তবে ধর্ষণের ঘটনাটি নিশ্চিত হতে তাদেরকে রিমান্ডে নেয়া আবেদন করা হয়।