News71.com
 Bangladesh
 13 May 17, 12:12 PM
 213           
 0
 13 May 17, 12:12 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা।।  

গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় ফাঁস দিয়ে প্রেমিক যুগলের আত্মহত্যা।।   

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জের কাশিয়ানীতে একই ওড়নায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক প্রেমিক যুগল। গতকাল শুক্রবার রাতে কাশিয়ানী উপজেলা সদরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আত্মহননকারী প্রেমিক যুগল ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২) ও কাশিয়ানী উপজেলার বরাশুর গ্রামের মানিক মিয়ার ছেলে নুর ইসলাম (২৫)।

কাশিয়ানী থানার ওসি এ কে এম আলীনুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খুকু মনি কাশিয়ানীতে ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন। আর নুর ইসলাম খুকু মনির ভগ্নিপতির সঙ্গে কাঠ মিস্ত্রীর সহকারীর কাজ করতেন।এ‌ই সুবাদে খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শুক্রবার রাতে তারা দুইজন ভগ্নিপতির বাড়িতে রাতের খাবার খান। পরে রাতের যে কোনো সময় তারা বাড়ির পাশের একটি শিরিষ গাছের ডালে ওড়না পেঁচিয়ে একসঙ্গে গলায় ফাঁস নেন। আজ শনিবার সকালে স্থানীয়রা দুইজনের ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তা গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন