News71.com
 Bangladesh
 13 May 17, 06:42 PM
 195           
 0
 13 May 17, 06:42 PM

ফেসবুক লাইভে নগরবাসীর মুখোমুখি হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।।

ফেসবুক লাইভে নগরবাসীর মুখোমুখি হবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক।।

নিউজ ডেস্কঃ ২০১৫ সালের ৬ মে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে শপথ নেন আনিসুল হক। আর আনুষ্ঠানিকভাবে দ্বায়িত্বভার বুঝে নেন ১৪ মে। শুরু করেন নাগরিকদের জন্য সমাধান যাত্রা। মেয়র হিসেবে দ্বায়িত্ব পালনের দুই বছর পূর্তি উপলক্ষ্যে,আগামীকাল ১৪ মে সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসিয়ালফেসবুক পেইজে সরাসরি ভিডিও সম্প্রচারের মাধ্যমে নাগরিকদের মুখোমুখি হবেন আনিসুল হক। নাগরিকদের প্লাটফর্ম ‘আমরা ঢাকা’য় ও মেয়রের লাইভ ব্রডকাস্ট দেখা যাবে।

এর আগে দ্বায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষ্যে গত বছরের ১২ মে দেশে প্রথমবারের মত কোন জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিমূলক ওয়েবকাস্টিং করেছিলেন মেয়র আনিসুল হক। তারই ধারাবাহিকতায় আরও বিশাল কলেবরে ও ভিন্ন মাত্রায় নাগরিকদের সামনে হাজির হবেন মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের ইতিবাচক ও সফল প্রয়োগকে নগরবাসীর সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন মেয়র আনিসুল হক।

আগামীকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত তিনি লাইভে থেকে দায়িত্ব গ্রহণের দুই বছরের অভিজ্ঞতা ভাগাভাগি করবেন নগরবাসীর সঙ্গে। পাশাপাশি নগর উন্নয়নে নাগরিকদের পরামর্শ,প্রত্যাশা,প্রশ্ন ও অভিযোগ শুনবেন ও জবাব দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন