News71.com
 Bangladesh
 13 May 17, 07:30 PM
 225           
 0
 13 May 17, 07:30 PM

বিএনপির রুপকল্প বাস্তবায়িত হবে না।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

বিএনপির রুপকল্প বাস্তবায়িত হবে না।।বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

নিউজ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন,বিএনপি ২০০৮ সালের নির্বাচনে কোন রুপকল্প দেয়নি। ভিশন ২০২১ নামে রুপকল্প দিয়েছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। খালেদা জিয়া অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই অনুসরণ ও অনুকরণ করেছেন। তবে,বিএনপির ঘোষিত রুপকল্প বাস্তবায়িত হবে না। আজ শনিবার দুপুরে ভোলা সদর উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে মন্ত্রী বলেন,সেই নির্বাচন পরিচালনা করবে বর্তমান নিবার্চন কমিশন। নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ। তিনি আরো বলেন, বাংলাদেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে অবস্থান করছে। দেশে জঙ্গি তৎপরতার জন্য জিয়াউর রহমানকে দায়ী করে তোফায়েল আহমেদ বলেন,বিএনপি-জামায়াতের ওপর নিষেধাজ্ঞা তুলে দিয়ে জঙ্গি তৎপরতাকে সুযোগ করে দিয়েছিল। এর ধারাবাহিকতায় হাওয়া ভবন থেকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা ও তার পরের বছর ৬২ জেলায় একসঙ্গে বোমা হামলার ঘটনা ঘটায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন