News71.com
 Bangladesh
 13 May 17, 08:42 PM
 220           
 0
 13 May 17, 08:42 PM

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল।।

অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল।।

নিউজ ডেস্কঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৫ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। আজ শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়,এ পরীক্ষার ফল বেলা ৪টার পর থেকে যে কোনো মোবাইল Message অপশনে গিয়ে nu H4 Roll No লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং সন্ধ্যা ৬টা হতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd এবং www.nubd.info থেকে ফল পাওয়া যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন