
নিউজ ডেস্কঃ সৌদি আরবের হাফার আল বাতেন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জমজম এলাকায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩জনসহ ৪ বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে আব্দুল আজিজের বাড়ি ফেনী বলে জানা গেছে। তিনি হাফারেল ব্যবসায়ী। গত এক সপ্তাহ আগে দুই সন্তান স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরবে আসেন তিনি।
জানা যায়,গতকাল শুক্রবার ওমরাহ শেষ করে বাফারেল বাতেন যাওয়ার পথে আজ শনিবার ভোর ৫টায় এই সড়ক দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়ির ড্রাইভার মাসুদ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও দুইজন গুরুতর আহত হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।