News71.com
 Bangladesh
 13 May 17, 11:14 PM
 204           
 0
 13 May 17, 11:14 PM

পাবনায় জমি-জমা নিয়ে সংঘর্ষ, ১৩ জন গুলিবিদ্ধ।।  

পাবনায় জমি-জমা নিয়ে সংঘর্ষ, ১৩ জন গুলিবিদ্ধ।।   

নিউজ ডেস্কঃ পাবনায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার দ্বীপচর লাউদারা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়,দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামাণিক ও তার ছেলে রানা প্রামাণিকের সঙ্গে একই গ্রামের নজরুল ইসলাম ও হাবিবুর রহমানের মধ্যে ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে আজ শনিবার দুপুরে রহিম প্রামাণিকের লোকজন হাবিবুর রহমানের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হন।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ মেহেদী (১৯), জহুরুল (৩২), রুবেল (২৮), আলামিন (৩০), আকাশ (২৪), রঞ্জু (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি (৬০), ফজলু (৭৫), স্বাধীন (২১), রনি (২৫), আশরাফকে (৩৫) পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন