
নিউজ ডেস্কঃ রাজধানীর লেকহেড স্কুলের প্রতিষ্ঠাতা ও জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত রেজওয়ান হারুন লন্ডন থেকে তিন দিন আগে ঢাকায় এসে গা ঢাকা দিয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। এরপর তিনি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ইমিগ্রেশন পার হয়ে যান। বিষয়টি জানাজানি হলে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ-র্যা বসহ আইনশৃঙ্খলা বাহিনী। তবে গতকাল শনিবার রাত পর্যন্ত করা যায়নি।
রেজোয়ানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। তিনি জঙ্গিবাদে মদদ দেওয়া ঢাকার লেকহেড গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক। এই স্কুলে পুলিশের অভিযানে নিহত মেজর (অব.) জাদিহুল ইসলাম,তেহজিব করিমসহ কয়েকজন আলোচিত জঙ্গি বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন। আনসারুল্লাঞ বাংলাটিম,নব্য জেএমবি ও হিজবুত তাহরীরের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রেজওয়ানের। গতকাল রাতে স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের (ক্র্যাব) অভিষেক অনুষ্ঠানে বলেছেন,শীর্ষ জঙ্গি রেজওয়ান ধেশে ফিরেছে কিনা, সে খোথায় আছে তা আমরা দেখছি।
গোয়েন্দা সূত্র জানায়,স্বরাস্ট্র মন্ত্রণালয়ের মোস্ট ওয়ান্টেড জঙ্গি রেজওয়ান। চলতি বছরের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজওয়ান হারুনকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির আলোকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উপ-সচিব হাবিব মো. হালিমুজ্জামান স্বাক্ষরিত একটি নির্দেশনা দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার,পুলিশ সদর দপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়।
সূত্র জানায়,রেজওয়ান হারুন বাংলাদেশি দু’টি পাসপোর্ট একসঙ্গে ব্যবহার করতেন। তার একটি পাসপোর্ট নাম্বার বিএইচ ০৬৩৪১৩৭। ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর ইস্যু হওয়া এই পাসপোর্টের মেয়াদ ১৬ সেপ্টেম্বর ২০১৭ সাল পর্যন্ত। এ ছাড়া তার আরেকটি পাসপোর্ট নম্বর ৬০১৬৯৩৩। ২০১২ সালের ১২ নভেম্বর ইস্যু হওয়া এই পাসপোর্টটি চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে। রেজওয়ান হারুনের বিরুদ্ধে ঢাকার সামুরাই কনভেনশন সেন্টারে প্রচলিত ইসলামিরীতির বিরুদ্ধে গিয়ে একদিন আগে ঈদের জামায়াত আদায়,বাসায় জুম্মার নামাজ আদায় করার রীতি প্রচলনের চেষ্টার অভিযোগও রয়েছে।