News71.com
 Bangladesh
 14 May 17, 11:53 AM
 227           
 0
 14 May 17, 11:53 AM

এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ শুরু।।  

এফবিসিসিআই নির্বাচনের ভোটগ্রহণ শুরু।।   

নিউজ ডেস্কঃ ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন—এফবিসিসিআইর দ্বি-বার্ষিক নির্বাচনে আজ ১৮টি পরিচালক পদের ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৯টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। কথিত সমঝোতায় চেম্বার গ্রুপের সমর্থক ১৮ জন প্রার্থী ভোটবিহীন পরিচালক নির্বাচিত হয়েছেন। তবে অ্যাসোসিয়েশন গ্রুপের প্রার্থীরা নির্বাচনে কঠোর অবস্থান নেওয়ায় সাধারণ ব্যবসায়ীরা ভোটাধিকার পাচ্ছেন।

নির্বাচনে ব্যবসায়ী ঐক্য ফোরামের প্রার্থীদের সঙ্গে সরকার সমর্থক একমাত্র সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিনের সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের প্রার্থীদের দ্বিমুখী হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। আর দুই প্যানেলের প্রার্থীরাই নিজেদের সরকার সমর্থক হিসেবে হাজির করছেন ভোটারদের কাছে। দুই প্যানেলের ৩৬ জন প্রার্থীর মধ্যে যে ১৮ জন পরিচালক নির্বাচিত হবেন,তারাই অ্যাসোসিয়েশন গ্রুপের হয়ে সাধারণ ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব করছেন।

তথ্যমতে,এফবিসিসিআইর আগামী ২০১৭-১৯ মেয়াদের পরিচালক পদের সংখ্যা মোট ৬০টি। এর মধ্যে ২৪টি পরিচালক পদ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের জন্য সংরক্ষিত। বাকি ৩৬ পদে নির্বাচন হওয়ার কথা থাকলেও চেম্বার গ্রুপের ১৮ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি অ্যাসোসিয়েশন গ্রুপের ১৮টি পরিচালক পদে আজ এই ভোট গ্রহণ চলছে। এ ভোট গ্রহণ শেষে নির্বাচিত পরিচালকরা মিলে আগামী ১৬ মে এফবিসিসিআইর নতুন সভাপতি,প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন