News71.com
 Bangladesh
 14 May 17, 12:01 PM
 239           
 0
 14 May 17, 12:01 PM

ভ্রাম্যমাণ আদালত চালাতে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন।।  

ভ্রাম্যমাণ আদালত চালাতে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন।।   

নিউজ ডেস্কঃ সম্প্রতি হাইকোর্টের রায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হয়। হাইকোর্টের দেওয়া সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু আজ রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।

তিনি বলেন,আসলে ২০০৯ সালে আইনটি হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতায় সমাজে এক ধরনের ডিমান্ড তৈরি হয়েছে। ভেজাল,নকলের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে মানুষের এক ধরনের আস্থা তৈরি হয়েছে। তা ছাড়া বাল্যবিবাহ রোধ,নকলমুক্ত পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা ইতিবাচক। ফলে জনস্বার্থ বিবেচনায় রাষ্ট্রপক্ষ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।

এ কারণে চেম্বার আদালতে হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করা হয়েছে জানিয়ে মোতাহার হোসেন সাজু বলেন,আজই এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রের এই আইন কর্মকর্তা বলেন,সামনেই রোজা,এরপর ঈদ। বরাবরই রোজা,ঈদ সামনে রেখে ভ্রাম্যমাণ আদালত সারা দেশে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে। এখন যদি ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযান না থাকে তাহলে অসাধু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে উঠবে,ভুগতে হবে জনগণকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন