
নিউজ ডেস্কঃ গোপালগঞ্জে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের উদ্যোগে এবং নার্সেস কল্যাণ সমিতির সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়। আজ রবিবার সকাল ৮টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যা লি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. নাজমুল হক লস্কর। নার্সিং সুপারভাইজার ইনচার্জ মঞ্জু রানী গোলদারের সভাপতিত্বে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন নাসিং কর্মকর্তা নাসিমা পারভীন,রীনা রানী মধু, নুরুন্নাহার বেগম। অন্যান্যর মধ্যে আলোচনায় অংশ নেন নার্সিং অফিসার শাহাদাত হোসেন,রণজিৎ মজুমদার,ডেভিড সিকদার প্রমুখ।