News71.com
 Bangladesh
 14 May 17, 12:38 PM
 239           
 0
 14 May 17, 12:38 PM

সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানি ২৩ মে।।

সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের জামিন শুনানি ২৩ মে।।

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জের শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার ঘটনায় দায়ের করা মামলায় স্থানীয় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছেন। আজ রবিবার ঢাকার মুখ্য বিচারক জেসমিন আরা বেগমের আদালতে তিনি হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত আগামী ২৩ মে সেলিম ওসমানের জামিন সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেছেন। উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত বছরের ১৩ মে পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে তারই স্কুলের প্রাঙ্গণে লাঞ্ছিত করা হয়।

ওই ঘটনায় নারায়ণগঞ্জের বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি হলেও পুলিশ লাঞ্ছনার প্রমাণ পাওয়া যায়নি জানিয়ে অভিযোগ সত্য নয় বলে আদালতে প্রতিবেদন দেয়। কিন্তু পুলিশ প্রকৃত দোষীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে বলে হাইকোর্ট পুরো ঘটনার বিচারিক তদন্তের নির্দেশ দেওয়ার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম শেখ হাফিজুর রহমানের নেতৃত্বে তদন্ত কমিটি গঠিত হয়। ওই কমিটি চলতি বছর ১৯ জানুয়ারি হাই কোর্টে প্রতিবেদন দাখিল করে। ২২ জানুয়ারি বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ জে বি এম হাসানের বেঞ্চ ওই তদন্ত প্রতিবেদন গ্রহণ করে জিডিসহ বিচারিক নথিপত্র অবিলম্বে ঢাকায় পাঠাতে নির্দেশ দেয়। অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নালিশি মামলা করার জন্য জিডিসহ বিচারিক নথিপত্র গত ২৮ ফেব্রুয়ারি বিচারক জেসমিন আবার কাছে পৌঁছায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন