News71.com
 Bangladesh
 14 May 17, 01:59 PM
 252           
 0
 14 May 17, 01:59 PM

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

দেশের বিভিন্ন জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।।

নিউজ ডেস্কঃ আজ রবিবার থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে,ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়,সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তবে পরবর্তি ৭২ ঘন্টায় (৩ দিন) আবহাওয়ার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে,তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়,লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে,যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন