News71.com
 Bangladesh
 14 May 17, 09:49 PM
 217           
 0
 14 May 17, 09:49 PM

বিএনপি জামায়াতে ইসলামীর 'বি'টিম ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি জামায়াতে ইসলামীর 'বি'টিম ।। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,জামায়তের সাথে বিএনপির কৌশলগত সম্পর্ক বিদ্যমান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্য শুনে মনে হয় জিয়া কবরে শুয়ে ছটফট করছেন। কারণ জামায়াত ছাড়া বিএনপির কোন অস্তিত্ব নেই। বিএনপি আর জামায়াত একই মুদ্রার এপিট ওপিট।

তিনি আরও বলেন, কার্যত বিএনপি হলো জামায়াতে ইসলামী বি টিম। মূলত ক্ষমতার লোভে এখন আবোল তাবোল বকছে বিএনপি। আজ রবিবার বিকাল ৪টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের নিমতলী-সিরাজদিখানের পূর্ব ব্রোজের হাটি এলাকা থেকে দেড়শ কোটি টাকা ব্যয়ে সড়ক বিভাগের অধীনে শতাধিক বেইলী ব্রিজের মধ্যে ২১টির নির্মাণ কাজের উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন