News71.com
 Bangladesh
 15 May 17, 02:16 PM
 197           
 0
 15 May 17, 02:16 PM

গেজেট না হওয়ায় আবারও আপিল বিভাগের ক্ষোভ।।  

গেজেট না হওয়ায় আবারও আপিল বিভাগের ক্ষোভ।।   

নিউজ ডেস্কঃ নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ সংক্রান্ত বিধিমালা গেজেট না হওয়ায় আবারও ক্ষোভ প্রকাশ করে আপিল বিভাগ বলছেন,এতে খুব লজ্জাবোধ করছেন তারা। আজ সোমবার গেজেট প্রকাশে আরও দুই সপ্তাহ সময় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ।

সকালে শুনানির শুরুতে চার সপ্তাহের সময়ের আবেদন জমা দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আবেদন দেখে আদালত বলেন,দুই সপ্তাহের আবেদন এবার চার সপ্তাহ হয়ে গেলো। প্রথমে এক সপ্তাহ,পরে দুই সপ্তাহ এবার চার সপ্তাহ। ভবিষ্যতে আট সপ্তাহ চাইবেন। সময়ের আবেদনের বিষয়টি সবাই জানি’।

এ সময় আদালত আরও বলেন,প্রধান বিচারপতি অবসরে যাবেন জানুয়ারিতে, বিচারপতি নাজমুল আরা সুলতানা যাবেন তার আগে। পরে যাবেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা। তখন আপনারা গেজেট প্রকাশ করে আনবেন। যেসব বিচারপতিরা তখন থাকবেন,তারা দেখবেন। আই ফিল ভেরি অ্যাসেশমড (লজ্জিত)। এর আগে সর্বশেষ গত ০৮ মে আপিল বিভাগ গেজেট প্রকাশে আরও এক সপ্তাহের সময় দিয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন