News71.com
 Bangladesh
 15 May 17, 02:18 PM
 207           
 0
 15 May 17, 02:18 PM

আপন জুয়েলার্স ও হোটেল রেইনট্রির মালিককে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব।।

আপন জুয়েলার্স ও হোটেল রেইনট্রির মালিককে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব।।

নিউজ ডেস্কঃ স্বর্ণ,ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্স ও অবৈধ মদ রাখার দায়ে হোটেল দ্য রেইনট্রি এর মালিককে তলব করেছে শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিেদফত‌র। আজ সোমবার শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়,গতকাল রোববার আপন জুয়েলার্সের গুলশান,উত্তরা,মৌচাক ও সীমান্ত স্কয়ারের পাঁচটি বিক্রয়কেন্দ্র থেকে সোনা ও হীরা আটক করা হয়। এগুলো ব্যাখ্যাহীনভাবে মজুত রাখা ছিল। এ বিষয়ে ব্যাখ্যা জানার জন্য দিলদার আহমেদসহ আপন জুয়েলার্সের সব মালিককে তলব করা হয়েছে। এছাড়া হোটেল রেইনট্রিতে ১০ বোতল মদ রাখার দায়ে দুই মালিকদের তলব করা হয়েছে।

আজ সোমবার শুল্ক গো‌য়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপ‌রিচালক (ডি‌জি) ড. মঈনুল খান জানান,শুল্ক গোয়েন্দার অভিযানে ব্যাখ্যাহীনভাবে মজুদ স্বর্ণ ও ডায়মন্ড আটকের ঘটনায় আপন জুয়েলার্সের মালিকদের তলব করা হয়েছে। একই সময় দ্য হোটেল রেইনট্রি এর ব্যবস্থাপনা পরিচালককেও (এমডি) মদ রাখার দায়ে সমন দেওয়া হয়েছে। তি‌নি আরও জানান,আগামী ১৭ মে বেলা ১১ টায় তাদের শুল্ক গোয়েন্দার কাকরাইলের সদরদপ্তরে কাগজপত্রসহ হাজির হতে বলা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন