
নিউজ ডেস্কঃ আজ সোমবার থেকে সারা দেশে শুরু হয়েছে দাওরায় হাদিসের পরীক্ষা। দেশের প্রায় ৭৩৭টি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা এ পরীক্ষা দিচ্ছে। সকাল ৯টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। প্রথম দিনে দাওরায় হাদিসের বুখারি শরিফ দ্বিতীয় পত্র পরীক্ষা হচ্ছে। দাওরায় হাদিস পরীক্ষা উত্তীর্ণ কওমি শিক্ষার্থীরা মাস্টার্সের (ইসলামিক স্টাডিজ এবং আরবি) সমমানের সনদ পাবেন। প্রথমবারে মতো তারা স্বীকৃতি পাবেন। দেশের ৬টি কওমি মাদ্রসা বোর্ডের সমন্বয়ে গঠিত সম্মিলিত কওমি মাদ্রাসা বোর্ডের অধীনে ১৯ হাজার ৪৭২ অংশ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। অভিন্ন প্রশ্নপত্রে দাওরায় হাদিসের পরীক্ষা সারাদেশে ২১৮টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। এরমধ্যে ৯১টি কেন্দ্রে প্রায় ৩ হাজার ৬৬৮ জন ছাত্রী পরীক্ষা দিচ্ছেন। ১০টি বিষয়ে মোট এক হাজার নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে পরীক্ষার্থীদের।
আগামীকাল ১৬ মে হবে তিরমিজী শরিফ প্রথম পত্র,১৭ মে তওহাবী শরিফ, ১৮ মে মুসলিম শরিফ প্রথম পত্র,২০ মে বুখারি শরিফ প্রথম পত্র,২১ মে বুখারি শরিফ দ্বিতয় পত্র,২২ মে নাসায়ী শরিফ ও ইবনে মাজাহ শরিফ,২৩ মে আবু দাউদ শরিফ দ্বিতীয় পত্র,২৪মে তিরমিজী শরিফ দ্বিতীয় পত্র,২৫ মে মুয়াত্তা ইমাম মালিক ও মুয়াত্তা ইমাম মোহাম্মদ বিষয়ে পরীক্ষা হবে।