News71.com
 Bangladesh
 15 May 17, 02:22 PM
 209           
 0
 15 May 17, 02:22 PM

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে সময় পেলেন খালেদা জিয়া।।  

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে সময় পেলেন খালেদা জিয়া।।   

নিউজ ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ২৩ মে নতুন দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আজ সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এদিন ধার্য করেন।

এদিন,আদালতে খালেদা জিয়ার আত্মপক্ষের সমর্থনের দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় সময়ের আবেদন জানান তার আইনজীবী। এছাড়া উচ্চ আদালতের আদেশে বিচারক পরিবর্ত হয়েছে বলে আদালতকে জানান খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া,জিয়া উদ্দিন জিয়া ও হান্নান ভুঁইয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন