News71.com
 Bangladesh
 15 May 17, 05:12 PM
 230           
 0
 15 May 17, 05:12 PM

আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিল খান।।  

আগামী সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন চিত্রনায়ক শাকিল খান।।   

নিউজ ডেস্কঃ ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে চান চিত্রনায়ক শাকিল খান। সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোয়ন পাচ্ছেন কি না, বিষয়টি নিশ্চিত করতে পারেননি একসময়ের জনপ্রিয় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেতা। তবে জনগণের জন্য কিছু করার প্রয়াস থেকেই নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন তিনি।

গণমাধ্যম থেকে অনেকটা দূরেই অবস্থান করেন শাকিল খান। সর্বশেষ তাকে দেখা যায় চলতি মাসে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। দীর্ঘদিন পর এফডিসিতে পা দিয়ে সে দিন নিজের সহশিল্পী পপির সাথে বেশ হাস্যোজ্জ্বলভাবে সময় কাটান তিনি। পপি-শাকিল খান বেশ আলোচিত জুটি ছিলেন ঢালিউডে। তাদের প্রেমের রমরমা অবস্থার গল্পও সবখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। কিন্তু বাস্তবে প্রণয় থেকে পরিণয়ের ঘটনা না ঘটলেও শাকিল নিজে অন্যত্র বিয়ে করেন। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বলা যায় সুখেই আছেন।

এরই মাঝে শাকিল নিজেকে গুছিয়ে নিয়েছেন। অনুভব করছেন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে যুক্ত করার। শাকিল খান বলেন,আসলে আমি কখনোই আত্মকেন্দ্রিক ছিলাম না। মানুষের কথা বরাবরই আমি চিন্তা করি। চলচ্চিত্রে কাজ করে প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। তাই তাগিদ অনুভব করছি সাধারণ মানুষের জন্য কিছু করার। এরই অংশ হিসেবে সংসদ নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

শাকিল বলেন,আওয়ামী লীগ থেকে মনোয়নের প্রত্যাশা করছি। তবে কোন আসন থেকে নির্বাচন করব তা এখনই বলছি না। সময় হলে নিজেই জানাব। কোন আসন থেকে শাকিল খান নির্বাচন করবেন তা এখনো নিশ্চিত না। তবে জন্ম চট্টগ্রামে হলেও বাগেরহাট ২ আসন থেকে নির্বাচন করার জন্য ইতিমধ্যে আদাজল খেয়ে মাঠে নেমেছেন শাকিল খান। এমনটাই জানিয়েছে শাকিলের একটি ঘনিষ্ঠ সূত্র। বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা নিয়ে গঠিত এই আসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন