News71.com
 Bangladesh
 15 May 17, 05:34 PM
 206           
 0
 15 May 17, 05:34 PM

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর মামলায় আব্দুল আওয়াল নামে কৃষি কর্মকর্তার কারাদণ্ড।।  

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর মামলায় আব্দুল আওয়াল নামে কৃষি কর্মকর্তার কারাদণ্ড।।   

নিউজ ডেস্কঃ স্ত্রীর দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় আব্দুল আওয়াল নামে এক কৃষি কর্মকর্তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আব্দুল আওয়াল গোমস্তাপুর উপজেলার রহনপুর কৃষি অফিসে কর্মরত ছিলেন। তিনি হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ শহরের শিবতলা মহল্লার আফজাল হোসেনের ছেলে। আজ দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শরিফুল ইসলাম আসামির উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

আব্দুল আওয়ালের স্ত্রী মোসা. তানিয়া খাতুন বাদি হয়ে গত বছরের ৩০ মে জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ‘ক’অঞ্চল আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় আব্দুল আওয়ালের পিতা আফজাল হোসেন,মা হেলেনা বেগম ও ভাই আখেরকে আসামি করা হয়। আদালতে স্বাক্ষপ্রমাণ শেষে আব্দুল আওয়ালকে দুই বছরের কারাদণ্ড এবং অন্যান্য আসামিদের খালাস প্রদান করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন