News71.com
 Bangladesh
 15 May 17, 06:17 PM
 218           
 0
 15 May 17, 06:17 PM

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাভুক্ত এলাকা থেকে মুক্তিপণ দাবিতে ৫ জেলেকে অপহরণ।।  

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আওতাভুক্ত এলাকা থেকে মুক্তিপণ দাবিতে ৫ জেলেকে অপহরণ।।   

নিউজ ডেস্কঃ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দার বাড়িয়া এলাকা থেকে ৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করেছে বনদস্যু বড়ভাই বাহিনীর সদস্যরা। আজ সোমবার সকালে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবিতে তাদের অপহরণ করা হয়। অপহৃত জেলেরা হলেন,শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মজিদ আলীর ছেলে করিম,টেংরাখালী গ্রামের হোসেন গাজীর ছেলে বাসার গাজী,পার্শ্বেখালি গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলী,একই গ্রামের আজগার সরদারের ছেলে সাঈদ সরদার ও আনিসুর শেখের ছেলে হোসেন শেখ।

অপহৃত জেলেদের বরাত দিয়ে পার্শ্বেখালি গ্রামের ফিরে আসা জেলে হযরত শেখের ছেলে শাহাজান শেখ জানান,গত ১৩ মে কৈখালি বন অফিস থেকে ৪৬ নং বৈধ পাস নিয়ে তারা সুন্দরবনের মান্দার বাড়িয়া এলাকায় মাছ ধরতে যান। আজ সোমবার ভোরে বনদস্যু বড়ভাই বাহিনী অতর্কিত হামলা চালিয়ে পাঁচ জেলেকে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবিতে অপহরণ করে। এ সময় তাদের ব্যবহৃত ৩টি নৌকা, আহরিত মাছ ও জালসহ আনুসাঙ্গিক জিনিসপত্র লুট করে নিয়ে যায় বনদস্যুরা। সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন-সংরক্ষক মাকসুদ আলম জানান,জেলে অপহরণের বিষয়ে এখনো পর্যন্ত কেউ অভিযোগ করেননি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন