News71.com
 Bangladesh
 15 May 17, 06:39 PM
 234           
 0
 15 May 17, 06:39 PM

জনসচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।। রাষ্ট্রপতি আবদুল হামিদ  

জনসচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব।। রাষ্ট্রপতি আবদুল হামিদ   

নিউজ ডেস্কঃ রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন,নৌপরিবহণ খাতে দক্ষ জনবল তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। তিনি বলেন,নৌপরিবহণ নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চমালিক,শ্রমিক,যাত্রীসাধারণকে অধিক সচেতন হতে হবে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহণ রোধসহ নৌপরিবহণ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি। নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ১৬ মে থেকে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৬ থেকে ২২ মে 'নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭'পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন,বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নসহ পণ্য ও যাত্রী পরিবহণে নৌপরিবহণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কালবৈশাখি ঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। তাছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এ সময়ে বাংলাদেশের নদ-নদী উত্তাল হয়ে অশান্ত আকার ধারণ করে। তিনি বলেন,নদীপথে চলাচলকারী যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় নৌ-সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করেছে যা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন