
নিউজ ডেস্কঃ নিত্য প্রয়োজনীয় পণ্য সংরক্ষণে পাটের মোড়ক ব্যবহার নিশ্চিত করতে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হয়েছে। ধান,চাল,গম,ভুট্টা,সার,চিনি, মরিচ, হলুদ, পেয়াজ, আদা, রসুন, ডাল, ধনিয়া, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুড়াসহ মোট ১৭টি পণ্যের সংরক্ষণ এবং এসব পণ্য পরিবহনের ক্ষেত্রে সরকারের নির্দেশনা মানা হচ্ছে কি না তা নিশ্চিতের লক্ষ্যে দেশের প্রতিটি বিভাগ, জেলা,উপজেলা ও থানা পর্যায়ে আজ সোমবার থেকে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ১৭টি পণ্যে শতভাগ পাটের বস্তার ব্যবহার নিশ্চিত না হওয়া পযর্ন্ত এ অভিযান চলবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা বলা হয়। এতে জানানো হয়েছে,আজ সোমবার সারাদেশে জেলা নিবার্হী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয় । এই অভিযানের সময় পণ্য সংরক্ষণ ও পরিবহনের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার না করায় মোট ৭০ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করা হয় ।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,আজ সোমবার রাজধানীর কাওরান বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ঢাকা মেট্রো পলিটন এলাকার নিবার্হী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান। পাট অধিদপ্তরের পরিচালক লোকমান আহমদ (যুগ্ম সচিব) এ সময় উপস্থিত ছিলেন। তিনি পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার সম্পর্কিত আইন বাস্তবায়নে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের আগ্রগতি পর্যবেক্ষণ করেন