
নিউজ ডেস্কঃ পিরোজপুরের ভান্ডারিয়ায় আজ সোমবার দুপুরে প্রচণ্ড তাপদহে হিটস্ট্রোক হয়ে শিউলি বেগম (৩৮) ও রফিজ উদ্দিন ফরাজী (৮০) নামে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গৃহবধূ শিউলি বেগম উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাদল খলিফার স্ত্রী এবং রফিজ উদ্দিন ফরাজী ভান্ডারিয়া পৌর শহরের গাজীপুর মহল্লার বাসিন্দা।
স্থানীয় ও হাসপাতালসূত্রে জানা গেছে,নিহতরা প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেললে পরিবারের স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। ভান্ডারিয়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।