News71.com
 Bangladesh
 15 May 17, 08:03 PM
 229           
 0
 15 May 17, 08:03 PM

আগামীকাল সৈয়দপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন।।  

আগামীকাল সৈয়দপুর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন।।   

নিউজ ডেস্কঃ আগামীকাল মঙ্গলবার সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপনির্বচানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট পাঁচজন প্রার্থী। প্রার্থীরা হলেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. মোখছেদুল মোমিন,বিএনপি মনোনীত প্রভাষক শওকত হায়াৎ শাহ,জাতীয় পার্টি মনোনীত ইলিয়াছ চৌধুরী ভলু,ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাফেজ নূরুল হুদা ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতে ইসলামীর সৈয়দপুর শহর আমীর হাফেজ আব্দুল মুনতাকিম।

সৈয়দপুর উপজেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা যায়,সৈয়দপুর উপজেলায় ১টি পৌরসভা ও ৫টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৫০৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৯১ হাজার ৭২জন এবং মহিলা ভোটার ৯০ হাজার ৪৩৫জন। নীলফামারী জেলা নির্বাচন অফিসার ও সৈয়দপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জিলহাজ উদ্দিন জানান,উপ-নির্বাচনের ভোট গ্রহণের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন