News71.com
 Bangladesh
 15 May 17, 08:04 PM
 227           
 0
 15 May 17, 08:04 PM

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু  

সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না।। বিএনপি নেতা শামসুজ্জামান দুদু   

নিউজ ডেস্কঃ বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন,সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ইতিমধ্যে বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এ আওয়ামী লীগের মধ্যে কাঁপন ধরে গেছে। তারা এখন পালাবার পথ খুঁজছে। আগামী দিনের সরকার হবে বিএনপির সরকার এবং প্রধানমন্ত্রী হবেন বেগম খালেদা জিয়া। তিনি বলেন,বিএনপি ছাড়া এ দেশে আর কোন নির্বাচন অনুষ্ঠিত হবে না, হতে দেওয়া হবে না। নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনা এমনি এমনি দিবে না। এ জন্য আন্দোলনে নামতে হবে এবং রাজপথে আন্দোলন করতে হবে, এর কোন বিকল্প নেই।

তিনি আজ সোমবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন। কুমিল্লা নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এ প্রতিনিধি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও দক্ষিণ জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন