
নিউজ ডেস্কঃ রাজধানীর বনানীতে দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ধর্ষণ মামলার আসামি আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদের গাড়ি চালক ও দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় আধা ঘণ্টার ব্যবধানে গাড়িচালক বিল্লাল এবং দেহরক্ষী আবুল কালাম আজাদ ওরফে রহমত আলীকে গ্রেপ্তারের কথা জানায় র্যা ব ও পুলিশ।
র্যা ব-১০ এর প্রধান জাহাঙ্গীর হোসেন মাতুব্বর জানান, পুরান ঢাকার নবাবপুর রোডের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।অন্যদিকে আজাদকে মহাখালী থেকে অস্ত্রসহ গ্রেপ্তারের কথা জানান ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। সাফাতের সঙ্গে এই দুজনও ধর্ষণের ওই মামলার আসামি।
দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীর অভিযোগ,গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণের সময় ভিডিও ধারণ করেছিলেন বিল্লাল। আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত ও তার বন্ধুকে সিলেট থেকে ক’দিন আগে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ঘটনার দুই নম্বর আসামি নাঈম ইসলামকে এখনও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।