News71.com
 Bangladesh
 16 May 17, 11:48 AM
 268           
 0
 16 May 17, 11:48 AM

ঝিনাইদহের ধানহাড়িয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু।।  

ঝিনাইদহের ধানহাড়িয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে ২ বাড়িতে অভিযান শুরু।।   

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গায় গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে ২টি বাড়িতে অভিযান শুরু করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) সদস্যরা। আজ মঙ্গলবার সকাল থেকে এ অভিযান শুরু করে তারা। এর আগে সোমবার দিনগত রাত ১২টার পর থেকে ওই বাড়ি ২টি ঘিরে রাখে ঝিনাইদহ র্যাড়ব-৬ এর সদস্যরা। বাড়ি ২টির মালিকের নাম সেলিম ও কান্ত। র্যাঘব ৬ এর কোম্পানি কমান্ডার মেজর মনির আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন,কিছুক্ষণের মধ্যে অভিযান শুরু হবে। অভিযানে যাওয়ার পরই জানা যাবে বাড়ির ভেতরে কতজন জঙ্গি আছে। প্রসঙ্গত,৭ মে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বজরাপুর এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। ওই অভিযানে দুই জঙ্গি নিহত হয়। একইদিন বজরাপুরের পাশাপাশি সদর উপজেলার লেবুতলায়ও একটি পরিত্যক্ত জঙ্গি আস্তানা থেকে কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন