News71.com
 Bangladesh
 16 May 17, 11:50 AM
 306           
 0
 16 May 17, 11:50 AM

আজও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে হতে পারে ঝড়বৃষ্টি।।  

আজও ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে হতে পারে ঝড়বৃষ্টি।।   

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবারও ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে হতে পারে বজ্রসহ বৃষ্টিপাত। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং ঢাকা,ময়মনসিংহ, রংপুর,বরিশাল,খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিকে,রাজধানী ঢাকার ওপর দিয়ে গতকাল সোমবার রাত ১১টার দিকে বয়ে গেছে ঝড় ও শিলাবৃষ্টি। গতকাল সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৯০ মিলিমিটার। এ ছাড়া,দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে,খুলনায় ৯,রাজশাহীতে ২৬,সিলেটে ৩১,রংপুরে ৩, চট্টগ্রামে ২৫ ও কুমিল্লায় ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে,চট্টগ্রাম বিভাগে বৃষ্টির মাত্রা বেশি ছিল। ঢাকার পাশের জেলা টাঙ্গাইলে ৭০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফরিদপুরে ৫৭,মাদারীপুরে ৪৪,গোপালগঞ্জে ৩৮,সন্দ্বীপে ৪১ ও চাঁদপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবারও বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমা লঘুচাপের কারণে বারবার বৃষ্টিপাত হচ্ছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন