News71.com
 Bangladesh
 16 May 17, 12:56 PM
 282           
 0
 16 May 17, 12:56 PM

ঝিনাইদহে দুটি বাড়ির মাটির নিচে বিস্ফোরক রাখা আছে ।। র‍্যাব

ঝিনাইদহে দুটি বাড়ির মাটির নিচে বিস্ফোরক রাখা আছে ।। র‍্যাব

নিউজ ডেস্কঃ ঝিনাইদহ সদরের চুয়াডাঙ্গা গ্রামের দুটি বাড়িতে নজর রাখছিল আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকালে ওই দুই বাড়ির মাটির নিচে বিস্ফোরকদ্রব্য পুঁতে রাখার খবর জানিয়েছে র্যাকপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত জঙ্গি তুহিনের ভাই সেলিম এবং তার চাচাতো ভাই প্রান্তর বাড়ি ঘেরাওয়ের পর এ তথ্য জানান র্যা বের ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর মনির আহমেদ।ঝিনাইদহে জঙ্গি আবদুল্লাহ ও তুহিন নিহত হওয়ার পর এ বাড়ি দুটির ওপর নজর রাখা শুরু করে র্যা ব। আজ ভোরেই বাড়ি দুটিতে বিস্ফোরকদ্রব্য থাকার বিষয়টি নিশ্চিত হয় র্যাআম।

র্যা ব কমান্ডার জানান,বাড়ি দুটির আশপাশে কাউকে ভিড়তে দেওয়া হচ্ছে না। মাটিতে পুঁতে রাখা বিস্ফোরকদ্রব্য উদ্ধারের জন্য র্যাশবের বোমা নিষ্ক্রিয়কারী দল খুলনা থেকে রওনা হয়েছে। এরপর মূল অভিযান শুরু হবে। তবে বাড়ি দুটিতে জঙ্গি অবস্থানের বিষয়টি নিশ্চিত করেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন