News71.com
 Bangladesh
 16 May 17, 01:55 PM
 276           
 0
 16 May 17, 01:55 PM

নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টর ।।  

নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুনের পলাতক আসামিদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ হাইকোর্টর ।।   

নিউজ ডেস্কঃ নারায়ণগঞ্জে বহুল আলোচিত চাঞ্চল্যকর সাত খুনের মামলায় পলাতক আসামিদের পক্ষে ৭ দিনের মধ্যে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল জহিরুল হক। গত ৭ মে মামলার পেপার বুক হাইকোর্টে এসেছে। পেপারবুকটি প্রায় ছয় হাজার পৃষ্ঠার।

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির নিয়মিত ও জেল আপিল শুনানির জন্য গত ৮ ফেব্রুয়ারি গ্রহণ করে হাইকোর্ট। প্রধান বিচারপতি এ মামলা দ্রুত শুনানির জন্য অগ্রাধিকার ভিত্তিতে পেপারবুক প্রস্তুতের জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে নির্দেশ দেন। হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা থেকে পেপারবুক প্রস্তুতের জন্য মামলার সকল নথি বিজি প্রেসে পাঠানো হয়। এরপরই বিজি প্রেস পেপারবুক প্রস্তুত করে।

২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন। তিন দিন পর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে ছয়টি লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। ঘটনার এক দিন পর নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে নূর হোসেনসহ ছয়জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন