News71.com
 Bangladesh
 16 May 17, 02:56 PM
 202           
 0
 16 May 17, 02:56 PM

কুচক্রি মহল দেশের খাদ্য সংকট নিয়ে ষড়যন্ত্র চলছে।। খাদ্যমন্ত্রী  

কুচক্রি মহল দেশের খাদ্য সংকট নিয়ে ষড়যন্ত্র চলছে।। খাদ্যমন্ত্রী   

নিউজ ডেস্কঃ খাদ্যমন্ত্রী এ্যাড. কামরুল ইসলাম বলেছেন,একটি কুচক্রি মহল খাদ্য সংকট দেখিয়ে দেশে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই বাজারকে অস্থিশীল করার পেছনে কিছু অসাধু ব্যবসায়ি ও মিল মালিক জড়িত। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁওয়ে অভ্যন্তরীন খাদ্যশস্য সংগ্রহ বিষয়ে মাঠ কর্মকাতদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন,এবার আমাদের বোরো ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ কোটি ৯১ লক্ষ মে:টন। এখন পর্যন্ত যে পরিস্থিতি তাতে মনে হয় আমরা ১ কোটি ৮০ মে:টন ফসল পাবো। তিনি আরো বলেন,মধ্যস্বভোগীরা কৃষকদের বঞ্চিত করে যদি তাদের কার্ড নিয়ে নেয় সেখানে আমরা কিছুই করতে পারছি না। তার পরেও আমাদের অফিসারদের প্রতি নির্দেশ থাকবে তারা আরো সর্তকতা অবলম্বন করবেন।

আমার অফিসারদের বিরুদ্ধে যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের চাল সংগ্রহ অভিযান সফল হবে। দেশে কোন সংকট নাই। প্রচুর পরিমান খাদ্য মজুদ রয়েছে। অহেতুক একটি ভুল খবর জনগণকে দিয়ে বিভ্রান্তি করার চেষ্ট চলছে। পরে খাদ্যমন্ত্রী কামরুল হাসান ঠাকুরগাঁওয়ে ৩৬ টি মিলারের সাথে আড়াই হাজার মে:টন চালের চুক্তি করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন