News71.com
 Bangladesh
 16 May 17, 03:01 PM
 351           
 0
 16 May 17, 03:01 PM

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ জঙ্গি রিমান্ডে।।  

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ জঙ্গি রিমান্ডে।।   

নিউজ ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতার ৭ জঙ্গির ৩দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদিব আলী প্রত্যেককে তিন দিন করে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডকৃত জঙ্গিরা হলো, জেএমবি সদস্য হারুন অর রশিদ, কামাল উদ্দিন ওরফে সরকার, নাসিম রেজা ওরফে শাহিন,ফিরোজ,বাবু,আজিজুল হক ও আব্দুল হাকিম।

গত বুধবার ও বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৫২ কেজি এক্সক্লুসিভ জেল,সাড়ে ৪ কেজি গান পাউডার ও ২২টি জেহাদি বই উদ্ধার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বেনীপুরে জঙ্গি আস্তানায় অভিযান চালানো হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। প্রসঙ্গত,বেনীপুরের ওই অভিযানে ৫ জঙ্গিসহ এক ফায়ার সার্ভিস কর্মী নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন