News71.com
 Bangladesh
 16 May 17, 03:01 PM
 229           
 0
 16 May 17, 03:01 PM

লক্ষ্মীপুর মেঘনা নদীতে নৌকাডুবি, দুই জেলের মৃত্য নিখোঁজ ১।।  

লক্ষ্মীপুর মেঘনা নদীতে নৌকাডুবি, দুই জেলের মৃত্য নিখোঁজ ১।।   

নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে নৌকাডুবি বাগন আলী (১৫) ও নূর নবী (৪২) নামের দুই জেলের মৃত্যু হয়েছে। একই ঘটনায় মো. হেলাল (৩২) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন। আজ মঙ্গলবার সকালে নদী থেকে ওই দুই জেলের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা।

এর আগে গতকাল সোমবার রাত ২টার দিকে মাছ শিকারের সময় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে জেলেদের নৌকা ডুবে যায়।নিহত বাগন আলী উপজেলার বালুর চর গ্রামের হারুনের ছেলে। অপর নিহত নূর নবী একই এলাকার বাসিন্দা। নিখোঁজ হেলালের পরিচয় পাওয়া যায়নি।রামগতি থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাইন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন