News71.com
 Bangladesh
 16 May 17, 04:40 PM
 247           
 0
 16 May 17, 04:40 PM

শহীদদের আত্মত্যাগেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ।। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম

শহীদদের আত্মত্যাগেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ।। মেজর হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম

নিউজ ডেস্কঃ সাবেক পানিসম্পদমন্ত্রী মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন,মুক্তিযুদ্ধে শহীদরাই বাংলাদেশের পরিচয়। শহীদদের আত্মত্যাগের ফলে অর্জিত বাংলাদেশে সব কিছুর উর্ধ্বে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শোষণ-নিপীড়নমুক্ত যে বাংলাদেশ আমরা গড়তে চেয়েছিলাম,সে বাংলাদেশ আমরা গড়তে না পারলেও মুক্তিযুদ্ধের চেতনা অবিনশ্বর। আজ মঙ্গলবার সকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হাসামদিয়া গণহত্যা দিবস উপলক্ষে শহীদ স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন হাফিজউদ্দিন।

হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল কলেজ মিলনায়তনে অধ্যক্ষ লিয়াকত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাব-সেক্টর কমান্ডার ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল,নবাবউদ্দিন আহমেদ টোকন,আশরাফুজ্জামান মুরাদ,শহীদ স্বজন গোবিন্দ চন্দ্র রুদ্ধ প্রমুখ। এর আগে সকালে অতিথিরা ওই কলেজ মাঠে নির্মিত ৩৩ শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন