
নিউজ ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতে বন্ধ ভিসা চালু করার জন্য দেশটির স্থানীয় মানব সম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী সাকার গোভাস সাইদ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানিয়েছেন সফররত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।
স্থানীয় সময় আজ মঙ্গলবার ১১টায় আবুধাবীর নিজ মন্ত্রাণালয়ে বৈঠক শেষে দূতাবাসের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,আগামি এক সাপ্তাহের মাঝে এর সুফল পাওয়া যাবে।
তিনি আরও বলেন,বর্তমান আরব আমিরাতে অনেক বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছেন। তাদেরকে নিজ দেশে ফেরত নেওয়ার জন্যও ঢাকার প্রতি তারা আহ্বান জানিয়েছেন। এদিকে,ইতিবাচক সাড়ার জন্য আমিরাতের স্থানীয় মন্ত্রাণলয়ের সাথে দূতাবাসকে নিয়মিত যোগাযোগ রাখারও আহ্বান জানান তিনি।