News71.com
 Bangladesh
 16 May 17, 07:24 PM
 286           
 0
 16 May 17, 07:24 PM

সংসদীয় স্থায়ী কমিটির সভায় সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি করার সুপারিশ

সংসদীয় স্থায়ী কমিটির সভায় সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি করার সুপারিশ

নিউজ ডেস্কঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি করার সুপারিশ করা হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান,মোঃ মাহ্বুবুর রহমান,মোঃ ইলিয়াস উদ্দিন মোল্লাহ এবং হোসনে আরা বেগম সভায় অংশগ্রহণ করেন।

সভায় সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা পর্যায়ক্রমে বৃদ্ধি করার সুপারিশ করে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সকল বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণি কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদেরও সিএমএইচ এ চিকিৎসা সুবিধা পর্যায়ক্রমে নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়। সভায় কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার,পুলিশসহ বিভিন্ন ক্যাটাগরিতে বেশ কিছু সংখ্যক জনবল নেয়া হবে বলে অবহিত করা হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

কমিটি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর কার্যক্রম আধুনিকায়নের জন্য ও সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল প্রদানের পরামর্শ দেয়। সাথে সাথে আইএসপিআর এর নিজস্ব ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের সুপারিশ করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, সেনা, বিমান, নৌবাহিনী’র ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মন্ত্রণালয় এবং জ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন