
নিউজ ডেস্কঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা বগুড়ার একজন আইনজীবী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন মাহবুব হামিদ এবং সহযোগীরা তার স্কুল পড়ুয়া কিশোর ছেলে মাসুক ফেরদৌসকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করেছে। বগুড়া সদর থানার ও.সি মো এমদাদ হোসেন জানিয়েছেন,আইনজীবী এমদাদুল হক অভিযোগ করেছেন,পারিবারিক শত্রুতার সূত্রে টেস্ট দলের অধিনায়ক ক্রিকেটার মুশফিকুর রহিমের বাবা এবং চাচা তাদের সহযোগীদের নিয়ে ১৩ মে তার ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে বেদম প্রহার করে। সেই প্রহারে তার কিশোর ছেলে মারা যায়।
মোট ১৬ জনকে অভিযুক্ত করেছেন ঐ আইনজীবী। প্রধান আসামী করা হয়েছে মুশফিকুর রহিমের বাবা মাহমুব হামিদকে। ওসি মো এমদাদ হোসেন জানিয়েছেন পুলিশ এই অভিযোগের তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা যায়নি। মুশফিকুর রহিম বর্তমানে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলছেন।