News71.com
 Bangladesh
 16 May 17, 10:11 PM
 268           
 0
 16 May 17, 10:11 PM

এবার কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবে ডাক্তার ও ইঞ্জিনিয়ার।।  

এবার কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যাবে ডাক্তার ও ইঞ্জিনিয়ার।।   

নিউজ ডেস্কঃ কুয়েতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে পুলিশের পাশাপাশি ডাক্তার,ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন ক্যাটাগরিতে জনবল নেওয়া হবে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান,মো. মাহ্বুবুর রহমান,মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও হোসনে আরা বেগম এসং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয় জানায়,বৈঠকে সিএমএইচ এর চিকিৎসা সেবার পরিসীমা নিয়ে আলোচনা হয়। কমিটি হাসপাতালটির চিকিৎসা সেবার পরিসীমা বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করে। একইসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সব বাহিনীর বেসামরিক চর্তুথ শ্রেণির কর্মচারীদের পরিবারের সদস্যসহ অবসরপ্রাপ্ত বেসামরিক কর্মচারীদের ওই হাসপাতালে চিকিৎসা সুবিধা নিশ্চিত করার সুপারিশ করা হয়।

এ ছাড়াও বৈঠকে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) কার্যক্রম আধুনিকায়নের জন্য ও সাংগঠনিক কাঠামো আধুনিকীকরণের লক্ষ্যে প্রয়োজনীয় জনবল সংযোজন,আইএসপিআর এর ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের জন্যও প্রযুক্তিজ্ঞানসম্পন্ন জনবল নিয়োগের তাগিদ দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন