News71.com
 Bangladesh
 16 May 17, 10:13 PM
 314           
 0
 16 May 17, 10:13 PM

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ।।  

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ।।   

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বাসসকে জানান,প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি তাঁর ভারত ও ভুটান সফরের ফলাফল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।পাশাপাশি বৈঠকে হাওড় জেলাগুলোতে বন্যায় ক্ষয়ক্ষতি এবং এ বিপর্যয় রোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। শেখ হাসিনা সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে পৌঁছেন। সেখানে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাঁকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল তিন দিনের সরকারি সফরে ভুটান যান। এর আগে প্রধানমন্ত্রী গত ৭ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে ভারত যান। সাক্ষাতকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সচিব এবং পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন