News71.com
 Bangladesh
 16 May 17, 10:15 PM
 273           
 0
 16 May 17, 10:15 PM

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হলেন সফিউল ইসলাম।।  

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হলেন সফিউল ইসলাম।।   

নিউজ ডেস্কঃ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত হয়েছেন তৈরি পোশাক ব্যবসায়ী সফিউল ইসলাম মহিউদ্দিন। তার সঙ্গে শেখ ফজলে ফাহিম জ্যেষ্ঠ সহসভাপতি এবং মোনতাকিম আশরাফ সহসভাপতি নির্বাচিত হয়েছেন। সফিউল ইসলাম বিজিএমইএর সভাপতি ছিলেন। তিনি আবদুল মাতলুব আহমাদের স্থলাভিষিক্ত হলেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় ফেডারেশন ভবনে নির্বাচিত পরিচালকদের প্রথম সভায় এই তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। তিনি গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি মোনতাকিম সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের ছেলে। আশরাফ এই নির্বাচন অনুষ্ঠানের মূল দায়িত্বে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন