News71.com
 Bangladesh
 17 May 17, 12:08 PM
 251           
 0
 17 May 17, 12:08 PM

সরকার সমঝোতায় না এলে আন্দোলন করব ।। মওদুদ আহমদ  

সরকার সমঝোতায় না এলে আন্দোলন করব ।। মওদুদ আহমদ   

নিউজ ডেস্কঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সরকার সমঝোতায় না এলে বিএনপি আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, আগামী নির্বাচন একদলীয়ভাবে করতে দেওয়া হবে না, এদেশে আর কখনই একদলীয় নির্বাচন আর হবে না। আমরা নির্বাচন করব এবং আন্দোলন করব।

ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত আলোচনাসভায় মওদুদ আহমদ এসব কথা বলেন। তিনি আরো বলেন,নির্বাচনের সময় এমন একটি সরকার থাকবে যাদের রাজনৈতিক স্বার্থ থাকবে না। যাতে জনগণ স্বতঃস্ফূর্তভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারে। নির্বাচন করতে হবে এ জন্য যে দেশের মানুষ বর্তমান সরকারের পরিবর্তন চায়। অনেক বছর হয়ে গেছে আপনারা শাসন করছেন এবং অনির্বাচিতভাবে শাসন করে যাচ্ছেন। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণ পরিবর্তন আনতে চায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য।

মওদুদ আহমদ বলেন,আমরা ভিশন-২০৩০ দিয়েছি। এটি একটি মাইলফলক, একটি সনদ, একটি চার্টার্ড। এর মাধ্যমে বিএনপি দেশের মানুষের সঙ্গে চুক্তি সম্পাদিত করেছে। যে জন্য অনেকে এখন হিংসা করছে,ঈর্ষান্বিত হচ্ছে। প্রথমে তারা (আওয়ামী লীগ) বলল যে এটা অন্তঃসারশূন্য। এখন বলছে,এগুলোর মধ্যে অনেক কিছু আছে যা আমরা নিজেরাই অনেক আগে থেকে করছি। আমাদেরটা অনুসরণ করে আপনারা (বিএনপি) এগুলো করেছেন। অর্থাৎ তারা (ক্ষমতাসীন দল) নার্ভাস হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন