News71.com
 Bangladesh
 17 May 17, 12:11 PM
 241           
 0
 17 May 17, 12:11 PM

কক্সবাজার থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী।।  

কক্সবাজার থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার করল নৌবাহিনী।।   

নিউজ ডেস্কঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে কক্সবাজারের সোনাদিয়ার কাছে গতকাল মঙ্গলবার ভোরে একটি মাছ ধরা নৌকা ডুবে যায়। এ সময় গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনী জাহাজ অতন্দ্র খবর পেয়ে নৌকাটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছে এবং উদ্ধার তৎপরতা শুরু করে। আইএসপিআর জানায়,নৌবাহিনী জাহাজ ও স্থানীয় জেলেদের সম্মিলিত প্রচষ্টোয় ডুবে যাওয়া নৌকা থেকে ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাটিতে মোট ১১ জন জেলে ছিল।

নৌবাহিনী জাহাজ অতন্দ্র ডুবে যাওয়া নৌকাটিকে শনাক্ত করে গভীর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনে। পরে নৌকাটি পেকুয়াতে নিয়ে আসা হয়। এ ছাড়া নৌবাহিনী জাহাজ অদম্য ও অপরাজেয় ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ অবশষ্টি দুই জেলেকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন